টঙ্গীতে চাকরির দাবীতে বিক্ষোভ ভাংচুর ১১ কারখানা ছুটি ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী টঙ্গীতে চাকরির দাবিতে বিক্ষোভ, ও ভাংচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিসিক শিল্প

2024-09-02T16:37:48+00:00
2024-09-02T16:37:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে চাকরির দাবীতে বিক্ষোভ ভাংচুর ১১ কারখানা ছুটি ঘোষণা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৫৭)
X

শিল্প নগরী টঙ্গীতে চাকরির দাবিতে বিক্ষোভ, ও ভাংচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বিসিক  শিল্প এলাকায় এ বিক্ষোভে যোগ দেয় কয়েকশ শ্রমিক। এ সময় চাকরিচ্যুত বিক্ষুব্ধ শ্রমিকরা এগারটি পোশাক কারখানায় ভাংচুর চালায়।

এতে অন্তত দুইজন শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে আন্দোলনকারীরা আহত বাদশা মিয়াকে (২১) উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। এ ঘটনায় অপর এক নারী শ্রমিক আহত হলেও তিনি নিজ বাসায় ফিরে যান। তার নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।

জানা যায়, সোমবার সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন টঙ্গীর বিসিক এলাকার সকল পোশাক কারখানার শ্রমিকরা। 

সকাল সাড়ে নয়টার দিকে চাকরিচ্যুত প্রায় তিন শতাধিক শ্রমিক কয়েক ধাপে বিভিন্ন  পোশাক কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। পরে কারখানায় কর্মরত শ্রমিকদের তাদের (চাকরিচ্যুত) সাথে আন্দোলনে যোগ দিতে আহবান জানায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা চাকরিচ্যুত শ্রমিকদের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানায়। 

এতে চাকরীচ্যুত শ্রমিকরা পর্যায়ক্রমে বেশ কয়েকটি কারখানায় ভাংচুর চালায়। নিজ কারখানায় ভাংচুর ঠেকাতে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে চাকরিচ্যুত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভাংচুর এড়াতে কারখানা গুলোতে ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। 

ছুটি ঘোষনা করা হয়, টঙ্গীর বিসিক এলাকার টসি নিট ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল কম্পোজিট লিমিটেড, পেট্রিয়ট ইকো এ্যাপারেল লিমিটেড, বেলিসিমা এ্যাপারেল্স লিমিটেড, জিন্স এন্ড পোলো লিমিটেড, ট্যাঙ্গন গার্মেন্টস লিমিটেড, রেডিসন গার্মেন্টস লিমিটেড, সুমি এ্যাপারেলস লিমিটেড, তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড, আরবিএস গার্মেন্টস লিমিটেড ও গার্ডেন টেক্সটাইল লিমিটেড।

বেলা দুইটার দিকে কারখানা গুলোতে ছুটি ঘোষনা করলে চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গীর বিসিক এলাকার পানির ট্যাঙ্কি এলাকার শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গী বিসিক এলাকার শাখা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে রাখে।

চাকরিচ্যুত শ্রমিকরা বলেন, আমরা কয়েক সপ্তাহ আগেও বিক্ষোভ করেছিলাম। কারখানাগুলোতে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারী শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হয়। আজ চাকরিতে থাকা শ্রমিকরা আমাদের সাথে যোগ দেয়নি। আমরা সড়কে বসে আছি। 

তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) হেমায়েত উদ্দিন বলেন, সকালে বহিরাগতরা কারখানার সামনে জড়ো হয়ে কারখানার প্রধান ফটকে ভাংচুর চালায়। ভাঙচুর ও ক্ষতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, চাকরিতে বৈষম্য ও পুরুষ শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকারের দাবি জানিয়ে কয়েকশ চাকরিচ্যুত শ্রমিক কয়েকটি কারখানায় ভাংচুর চালায়। বিক্ষুদ্ধরা টঙ্গীর বিসিকের একটি সড়কে অবস্থান নিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy