ময়মনসিংহে বিএনপি নেতাকে যে কারণে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানির জুট ব্যবসার কাজ নিজ দলের নেতাকর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করার অভিযোগে জেলা বিএনপির

2024-09-03T13:59:24+00:00
2024-09-03T14:05:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে বিএনপি নেতাকে যে কারণে বহিষ্কার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৯ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৪ ২:০৫ পিএম  (ভিজিট : ২৪১)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানির জুট ব্যবসার কাজ নিজ দলের নেতাকর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করার অভিযোগে জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

রোববার মধ্যরাতে কেন্দ্রীয় বিএনপির ফেইসবুক পেইজে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তবে এ সংক্রান্ত কোনো চিঠি জেলা বিএনপি কিংবা ফখরুদ্দিনের হাতে পৌঁছায়নি।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

গত ২৭ অগাস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রে সুপারিশ করেন ফখরুদ্দিন আহমেদ। ওই আবেদনে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহণ এবং ওয়েস্ট ডিজপোজাল কাজ ‘ভালুকা এন্টারপ্রাইজকে’ দেওয়ার সুপারিশ করা হয়।

ওই কোম্পানিকে দেওয়া সুপারিশে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ লিখেছেন, ‘উল্লেখিত (ভালুকা এন্টারপ্রাইজ) প্রতিষ্ঠানের অনুকূলে ব্যবসা পরিচালনার কার্যাদেশ প্রদানের জন্য সুপারিশ করা হইল।’

এ বিষয়ে ফখরুদ্দিন আহম্মেদ বলেন, “৫ অগাস্টের পর একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন আমার সঙ্গে কথা বললে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছি।

“এ ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি।”

তবে বহিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় বিএনপির কেউ তার সঙ্গে কথা বলেননি বলে জানান ফখরুদ্দিন আহম্মেদ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy