কমলনগরে বানবাসী কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে বানবাসী ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে ১৬শ'কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা

2024-09-03T15:07:12+00:00
2024-09-03T15:07:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে বানবাসী কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৯৬)
X

লক্ষ্মীপুরের কমলনগরে বানবাসী ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে ১৬শ'কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো.রেজা, কৃষি কর্মকর্তা মো.শাহিন রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিক ইকবাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফসী জাতের বীজ,সার ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০কেজি ডিএপি ও এমওপি সার ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy