উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি পিরোজপুর বিএনপির

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা

2024-09-03T16:16:59+00:00
2024-09-03T16:16:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি পিরোজপুর বিএনপির
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৬ পিএম   (ভিজিট : ২১৭)
X

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি'র নেতাকর্মীরা। 

সোমবার বি‌কে‌লে জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময়ে জেলা বিএনপি'র  সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান  ইন্দুরকানিতে খাল খনন কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। 

পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতিহার অনুযায়ী ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলায় রূপান্তরিত করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী নামকরণ করে। তাই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পূর্বের নাম জিয়ানগর করার দাবি পিরোজপুর জেলা বিএনপির। 

অপর এক‌টি স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম একক কোন ব্যক্তির নামে হতে পারে না। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি করেন তারা।

জেলা প্রশাসক স্মারকলিপি দুইটি গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy