সিঙ্গাইরে পেঁপে ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

সিঙ্গাইর প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামের একটি পেঁপে ক্ষেত থেকে জবেদ আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার

2024-09-03T20:53:06+00:00
2024-09-03T20:53:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিঙ্গাইরে পেঁপে ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার
সিঙ্গাইর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৫৬)
X

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামের একটি পেঁপে ক্ষেত থেকে জবেদ আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে বিষয়টি জানায়।

জবেদ আলী উপজেলার ধল্লা ইউনিয়িনের খাসেরচর গ্রামের লাঙ্গলিয়া খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

জানা যায়, জবেদ আলী খুব ভোরে নিজ জমিতে পেঁপে তোলার জন্য যায়। বাড়িতে আসতে বিলম্ব দেখে তার স্ত্রী শিল্পী আক্তার তাকে চকে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে জবেদ আলীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও তার ২ ছেলে জনি মিয়া ও হৃদয় হোসেন ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে মৃত দেখতে পায়।

জবেদ আলীর পরিবারের ধারণা কে বা কারা তাকে হত্যা করে রেখে গেছে। তবে পুলিশ জানায় জবেদ আলীর গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সিঙ্গাইর থানার এস আই মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy