সেই আব্দুল্লাহিল কাফী ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৪

2024-09-04T11:00:50+00:00
2024-09-04T11:00:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেই আব্দুল্লাহিল কাফী ৮ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ এএম   (ভিজিট : ১৫৪)
X

হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।

সকাল ৬টা ৪৫ মিনিটে আদালতে আনা হয় তাকে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ডের আদেশ দেন।  

এর আগে গত সোমবার বিমানবন্দর থেকে কাফীকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি জানায়, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy