সিংড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বিএনপির নেতা, রামেকে ভর্তি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে বিএনপি প্রোগ্রাম শেষে লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

2024-09-04T17:40:25+00:00
2024-09-04T18:02:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিংড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বিএনপির নেতা, রামেকে ভর্তি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪০ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৪ ৬:০২ পিএম  (ভিজিট : ১৭৮)
X

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে বিএনপি প্রোগ্রাম শেষে লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হান্নান আহমেদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।  

জানা যায়, হান্নান তার লোকজন নিয়ে বেলোয়া গ্রামে দলীয় প্রোগ্রাম শেষে নেতাকর্মী নিয়ে নিজ গ্রাম বামিহাল আসেন। সেখানে এসে পৌছলে মৎস্যজীবি দলের সাবেক সভাপতি আলহাজ্ব আ: কুদ্দুস সহ তার লোকজন তাকে পথরোধ করে। 

কথা-কাটাকাটির এক পর্যায়ে হান্নান কে ঘিরে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করে সটকে পড়ে। পরে আহত এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে যায় সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। 

সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy