৯৬ মামলায় দেশব্যাপী আলোচিত সেই আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

করোনা সার্টিফিকেট জালিয়াতি ওদুর্নীতির ঘটনাসহ ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিনে মুক্তি পেয়েছেন।গতকাল বুধবার

2024-09-05T12:35:45+00:00
2024-09-05T12:57:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৯৬ মামলায় দেশব্যাপী আলোচিত সেই আসামির জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৪ ১২:৫৭ পিএম  (ভিজিট : ২৫২)
X

করোনা সার্টিফিকেট জালিয়াতি ও দুর্নীতির ঘটনাসহ ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। 

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলাতেই জামিন পেয়েছেন সাহেদ।

অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি বছরের ১১ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান তিনি। 
তবে আরও মামলা থাকায় জেল থেকে বের হতে পারেননি সাহেদ। অবশেষে বুধবার জামিনের এই আদেশ কেন্দ্রীয় কারাগারে আসে।

২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। এর আগে, রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা অনিয়ম ধরা পড়ার কথা জানানো হয়।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy