দীর্ঘ ছয় বছর পর খুলেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয়

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর খুলেছে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয় আরইসরাবুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায়

2024-09-05T12:42:18+00:00
2024-09-05T12:42:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ ছয় বছর পর খুলেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪২ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর খুলেছে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয় "আরইসরা"

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নগরীর ডিসি রোডে অবস্থিত পুনঃউদ্বোধন করা হয়। এর মাধ্যমে  প্রবেশ করেন মহানগর শিবিরের নেতাকর্মীরা।

ফিতা কেটে উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে এই কার্যালয় তালবন্ধ করে রেখেছিল। আজ আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক বাধার অবসান হয়েছে।’ 

তিনি বলেন, ‘আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন। আপনারা জাতির বিবেক, জাতিকে সত্যটা পৌঁছে দেবেন। জাতি উপকৃত হবে, স্বাধীনতার সুখ উপভোগ করবে।’

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘এটা শুধু ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় না, তরুণ, যুবক ও ছাত্রদের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ছাত্ররা নিজেরা এক টাকা, দুই টাকা, একশ টাকা দিয়ে আরইসরা প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুর্ভাগ্য বিগত সরকারের পেটুয়া বাহিনী এই কার্যালয়ে অবৈধভাবে তালা ঝুলিয়েছিল।’

তিনি আরও দাবি করেন, ‘ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের দুষ্কৃতিকারীরা আরইসরার প্রত্যেকটি জানালা, কম্পিউটার, বাতি, ফ্যান, চেয়ার, টেবিল বইসহ প্রায় চার কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না। ছাত্রশিবির মাফ করতে জানে, কারণ মাফ করা রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাত।’ সব সময় কার্যালয়ে কার্যক্রম চালাতে স্থানীয়দের সহযোগিতা কমনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক আব্দুল্লাহ, প্লানিং এন্ড ডেভোলোপমেন্ট সম্পাদক ডা: উসামা রাইয়ান, চট্টগ্রাম মহানগর সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ।

উল্লেখ্য, ২০১৮ সালে নভেম্বরের শুরুতে ওই কার্যালয় থেকে ছয়টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর ওই কার্যালয়ে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগসহ দুর্বৃত্তদের লুটপাটের অভিযোগ করে শিবির।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy