চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুর পল্লীতে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় গত ১ মাস পরে পুলিশ হত্যাকারীকে আটক করেছে। এ সময় তাঁর

2024-09-05T15:44:11+00:00
2024-09-05T15:44:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১৯৪)
X

যশোরের কেশবপুর পল্লীতে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় গত ১ মাস পরে পুলিশ হত্যাকারীকে আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। 

গত মাসের ০৫ আগস্ট তারিখ ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ (২৪) কে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে ইজিবাইক ভাড়া করে হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে নিয়ে পথিমধ্যে কেশবপুর থানাধীন কাবিলপুর গ্রামস্থ ধনপোতা পুকুরপাড়ের রাস্তায় গলায় ছুরিকাঘাত করে হত্যা করে লাশ রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। হত্যাকারী একই উপজেলার হাসানপুর দক্ষিনপাড়া গ্রামের মো: হাবিবুর শেখ এর পুত্র  মোঃ মনিরুল শেখ(২২)। 

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় এজাহার দায়ের করলে কেশবপুর থানার মামলা নং ০২ তাং-১৪/০৮/২০২৪ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় নবাগত পুলিশ সুপার বিষয়টি থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিলে ডিবির এলআইসি টিমের এসআই শামীম হোসেন, শফি আহম্মেদ রিয়েল, মফিজুল ইসলাম, পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এসআই হেলালুর রহমান দের সমন্বয়ে একটি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে ইং ০৪/০৯/২০২৪ তারিখ রাত ৮ ঘটিকার সময় সাতক্ষীরা সদর থানাধীন শিকড়ি এলাকায় অভিযান করে ঘটনায় জড়িত ঘাতক আসামী মনিরুলকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মনিরুল ছিনতাইয়ের উদ্দেশ্যে হাসানপুর বাজার থেকে ঘটনার আগে রাতে চালক সোহাগের নাম্বার সংগ্রহ করে এবং ছাগলের ব্যবসায়ী পরিচয় দিয়ে ০৫ আগষ্ট ভোর ৪টায় হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে ছাগল নিয়ে আসার উদ্দেশ্যে ভাড়ার প্রস্তাব করে এবং সে মোতাবেক ৫ আগষ্ট সকালে ইজিবাইক নিয়ে হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় পোচ দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে ঘাতক মনিরুল এর ভাইরা খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করে। পুলিশ এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক ,আসামীর ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy