বেক্সিমকোর সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো ম্যানেজ করার জন্য রিসিভার নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।সুপ্রিম কোর্টের

2024-09-05T16:20:18+00:00
2024-09-05T16:31:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেক্সিমকোর সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৪ ৪:৩১ পিএম  (ভিজিট : ৫১৯)
X

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো ম্যানেজ করার জন্য রিসিভার নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

রেদওয়ান আহমেদ রানজীব জানান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মাসুদ আর সোবহান স্যার একটি রিট পিটিশন দাখিল করেছেন। শুনানি শেষে আদালত রুল ইস্যু করেছেন।

রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ এবং কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে তার তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো ম্যানেজ করার জন্য রিসিভার নিয়োগে কেন নির্দেশ দেয়া হবে না এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছেন।

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভণর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy