ত্রিশালে ট্রেন স্টপেজের দাবীতে বিক্ষোভ ও ট্রেন চলাচল বন্ধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়া নগর স্টেশনে মানববন্ধন শেষে

2024-09-05T17:39:50+00:00
2024-09-05T17:39:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ত্রিশালে ট্রেন স্টপেজের দাবীতে বিক্ষোভ ও ট্রেন চলাচল বন্ধ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X

ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়া নগর স্টেশনে মানববন্ধন শেষে ট্রেন অবরোধ করে একঘন্টা বিক্ষোভ করেন তিন উপজেলার শিক্ষার্থী ও এলাকার সাধারন জনগন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে প্রায় একঘন্টা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে রাখে তিন উপজেলার আন্দোলনকারীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার ও স্টেশন মাস্টারের ট্রেন থামার আশ্বাসে আন্দোলকারীরা ট্রেন লাইন ছেড়ে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থী তালহা, আশিকুর, আরাফাত বলেন, আমাদের আউলিয়ানগর স্টেশন অনেক পুরনো।এখানে ভাল কোন ট্রেনের স্টপেজ নাই। ময়মনসিংহ শহরে আমরা অনেক শিক্ষার্থী পড়াশোনা করি আমাদের যাতায়াত করতে গেলে ত্রিশাল হয়ে ৪০ কিলো রাস্তা যেতে হয়। এতে সময় প্লাস টাকা উভয়ই বেশী লাগে এখানে এই ট্রেনটির স্টপেজ দিলে ২০ টাকা দিয়ে ২৫ মিনিট সময় লাগবে শহরে যেতে। চিকিতসা সেবা পেতেও আমরা হয়রানির শিকার।

আন্দোলনে অংশগ্রহনকারী ব্যবসায়ীরা বলেন, এই ট্রেনের স্টপেজের জন্য বহুদিন আন্দোলন করেছি আমরা। অনেক এমপি, মন্ত্রী আশ্বাস দিয়েছেন ট্রেন থামেনি। আমরা কাচামাল শহরে পরিবহন করতে অনেক কষ্ট হয়। এই ট্রেন থামলে সহজে মালামাল সহজে পরিবহন করতে পারবো।

আউলিয়া নগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবু রায়হান বলেন, আমি এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। কতৃপক্ষ বলেছে লিখিত ভাবে দরখাস্ত দিলে ব্যবস্থা গ্রহন করবো। ইউএনও স্যারের সাথে কথা বলে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা রেললাইন ছেড়ে দেয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, শিক্ষার্থী ও এলাকাবাসীর ট্রেন স্টপেজের যৌক্তিক দাবী হলে দ্রুতই সমাধান হবে। কতৃপক্ষের সাথে কথা বলেছি। আন্দোলনকারীদের লিখিত আবেদন দিতে বলেছি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ইন্সপেক্টর শাহীনুল ইসলাম বলেন, সবকিছু একটা প্রসেসের মাধ্যমে সমাধান করতে হবে। এলাকাবাসীর এই দাবীটি যোক্তিক হলে লিখিত আবেদন দিলে আমার ট্রেনের স্টপেজের ব্যবস্থা করবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy