শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।শুক্রবার

2024-09-06T14:25:38+00:00
2024-09-06T14:25:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন। 

প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার শাহজাহান খানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy