ছাত্র আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারকে বিজিবির সহায়তা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে শহীদ সুজনের বাবাকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী ও ক্ষতিগ্রস্ত

2024-09-06T16:18:50+00:00
2024-09-06T17:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারকে বিজিবির সহায়তা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৮ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৪ ৫:২২ পিএম  (ভিজিট : ২৮২)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে   লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে শহীদ সুজনের বাবাকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারকে আর্থিক সহায়তা ও গৃহ নির্মাণের সামগ্রী প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি।

রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, বিজিবির পক্ষে বৃহস্পতিবার, নিহত সুজন ইসলামের পরিবারকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ী, খাদ্য সামগ্রী ও হাঁস, মুরগী প্রদান করেন। এছাড়াও বুড়াসারডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাৃন্দ।

উল্লেখ্য ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গত ৫ আগস্ট আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন। সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলেও সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ফলে সন্তান হারিয়ে নিঃস্ব হয় সুজনের প্রতিবন্ধি বাবা শহিদুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy