কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে সন্ত্রাসে জড়িত থাকার দায়ে ৮ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে ভোরে

2024-09-06T17:43:07+00:00
2024-09-06T17:43:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৫১)
X

কক্সবাজারে সন্ত্রাসে জড়িত থাকার দায়ে ৮ জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে ভোরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল অবৈধ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ।

র‍্যাব জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনা নজরদারিতে ছিল। এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয়।

শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে মাইজপাড়া এলাকা থেকে সন্ত্রাসে জড়িত অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ হয় ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলে জানান র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী। গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy