গৌরনদীতে মাদার তেঁরেসার মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব অগ্রদূত মাদার তেঁরেসার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা, বিশ্ব শান্তি কামনায় ও

2024-09-06T17:51:46+00:00
2024-09-06T17:51:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে মাদার তেঁরেসার মৃত্যুবার্ষিকী পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ১১২)
X

শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব অগ্রদূত মাদার তেঁরেসার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের  গৌরনদীতে আলোচনা সভা, বিশ্ব শান্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

সাদাকো-হাকন আইসিইজি  লিঃ-এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়িতে মাদার তেঁরেসার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। 

সাদাকো-হাকন আইসিইজি লিঃ-এর চেয়ারম্যান এইচ.এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন। 

বিশেষ অতিথি ছিলেন সাদাকো-হাকন আইসিইজি  লিঃ-এর ডিরেক্টর মোসাৎ রিনা তালুকদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, টেমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবদুস সালেক। 

বক্তব্য রাকেন, সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ, এইচ.এম আল-আমিন, মো. আবুল কালাম তালুকদার প্রমূখ।  শেষে বিশ্ব শান্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy