ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ডোবার পানিতে ডুবে আয়েশা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়েশা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা

2024-09-06T17:54:09+00:00
2024-09-06T17:54:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

নড়াইলের লোহাগড়ায় ডোবার পানিতে ডুবে আয়েশা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়েশা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ বিল্লাল আলীর মেয়ে। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে আয়েশা মায়ের সাথে সত্রহাজারি গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। এদিন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাড়ির উঠানে খেলছিলো আয়েশা। এসময় তার মা ও অন্যন্য লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।

পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশেই থাকা ডোবাতে আয়েশাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy