গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: নুর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক

2024-09-06T17:57:05+00:00
2024-09-06T17:57:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: নুর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালি যাওয়ার পথে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে জুমার নামাজ শেষে পথসভায় নুর বলেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে।

শেখ হাসিনার পতনের পরবর্তীতে সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুন ভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুনরা নেতৃত্ব দেবে। যেই তরুনরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুনদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই তরুনদের হাতেই দেশ নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ। 

তিনি বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র জায়গায় তরুনদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুনদেরও সর্বস্তরের জনগনের পালস বুঝে কাজ করতে হবে। 

ভিপি নুর আরও বলেন, এতোদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিলো। আজকে যারা তরুনরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান তাদেরকে এই সকল দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুন বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহন করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy