যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক এলএসডি উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবি‌র অভিযানে৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।এসময় বিজিবির উপস্থিতি

2024-09-06T18:22:08+00:00
2024-09-06T18:22:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক এলএসডি উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৫৩)
X

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবি‌র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন,শুক্রবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিনে  রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়। 

সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, 'মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে' এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এসময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারি দৌড়ে পালিয়ে যায়। 

পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়। 

আটক এলএসডি'র বাজার মূল্য ৬কোটি ২৪লাখ টাকা,ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৪০০টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৭০০টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy