সালথায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, হাসপাতালে মৃত সন্তান প্রসব

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথায় আরিফা বেগম (২১) নামের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারা হয়। এতে প্রচন্ড রক্তক্ষরণ হলে তাকে

2024-09-06T18:27:20+00:00
2024-09-06T18:27:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালথায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, হাসপাতালে মৃত সন্তান প্রসব
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ফরিদপুরের সালথায় আরিফা বেগম (২১) নামের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারা হয়। এতে প্রচন্ড রক্তক্ষরণ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার মৃত সন্তান প্রসব করা হয়। 

এরআগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে তার পেটে এই লাথি মারার ঘটনা ঘটে।

আরিফা বেগম গোপালিয়া গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে এবং একই উপজেলার বাহিরদিয়া গ্রামের শওকত মোল্যার স্ত্রী।

ভুক্তভোগী আরিফার পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষের লোকজনের হামলায় ইয়ার আলী (৫২) নামের এক মুদিদোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মারা যান। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন এলাকার বিভিন্ন বাড়িতে মাঝেমধ্যেই ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে অন্তঃসত্ত্বা আরিফা বেগমের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

একপর্যায়ে বাধা দিলে আরিফার গলা টিপে ধরা হয় এবং পেটে লাথি মারা হয়। এতে প্রথমে রক্তক্ষরণ ও পরে মৃত বাচ্চা প্রসব করেন আরিফা। তারপরও রাতে আরিফাকে হাসপাতালে নিতে দেয়নি প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে পাশের গ্রামের লোকজনের সহযোগিতায় তাকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত পক্ষের গ্রাম্যনেতা আইয়ুব মাতুব্বর। তিনি বলেন, ওই নারীকে কোনো প্রকার মারধর বা নির্যাতন করা হয়নি। এরা পরিকল্পিতভাবে আমাদের পক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। ওই নারীর এমনিতেই গর্ভপাত হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy