গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় ভূঞাপুরে আনন্দ র‍্যালি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

যেখানেই অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, ভাংচুর ও অগ্নিসংযোগ হবে সেখানেই গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে।বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের

2024-09-06T18:33:21+00:00
2024-09-06T18:33:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় ভূঞাপুরে আনন্দ র‍্যালি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

যেখানেই অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, ভাংচুর ও অগ্নিসংযোগ হবে সেখানেই গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে। 

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র জনতাদের সাথে নিয়ে আমরা যেভাবেই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ঘটিয়েছি। সামনে আরো কোন স্বৈরাচারের জন্ম হলে আওয়ামী লীগেকে যেভাবে পতন ঘটিয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও হটিয়ে দিবো। 

দেশে আর কোন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের জায়গা দেওয়া হবে না। গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ র‍্যালী শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি আরো বলেন- যারা দুর্নীতি করার চিন্তাভাবনা করেন তারা ৫ আগষ্টের গণভবনের কথা মনে রাখবেন। বৈষম্যহীন সোনার বাংলা গড়তে যা করা দরকার গণঅধিকার পরিষদ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

পরে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক আনন্দ র‍্যালী বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় আনন্দ র‍্যালীতে গণঅধিকার পরিষদের উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy