সিংড়ায় বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর

2024-09-06T20:42:01+00:00
2024-09-06T20:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম   (ভিজিট : ২৩০)
X

নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বাঁনার বাঁধ অপসারণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলী ব্রিজ এলাকায় অবৈধ বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।

অভিযানে অবৈধ বাঁনার বাঁধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করেন তিনি।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং ৮ জনের নামে মামলা করেছি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বাঁনার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে বাধ অপসারণ ও ৮জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা হয়েছে। অবৈধ বাঁনার বাঁধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy