স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে ঘরে ঢোকায় গৃহবধূ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজৈর উপজেলায় গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকালভোরেমাদারীপুর জেলার রাজৈরউপজেলার বদরপাশা

2024-09-07T13:31:53+00:00
2024-09-07T13:52:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে ঘরে ঢোকায় গৃহবধূ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩১ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৪ ১:৫২ পিএম  (ভিজিট : ৪২১)
X

রাজৈর উপজেলায় গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল ভোরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানার পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সোনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর যাবত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিলেন তারা। 

এরই ধারাবাহিকতায় রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় সোনিয়া। পরে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে শাহজালাল। এর কয়েক ঘণ্টা পর সোনিয়ার ঘরে শাহজালালের মৃত্যুর ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

পরে শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সোনিয়া বেগম ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy