সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার

2024-09-07T15:46:54+00:00
2024-09-07T15:46:54+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩২৮)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি এলাকার এসএন করপোরেশন নামের একটি সিপইয়ার্ডে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বাংলাদেশ বুলেটিনকে বলেন, বার্ন ইউনিটে ১২ জন ভর্তি আছে। আহতদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তবে সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্ণ ইউনিট সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের ৭০, আহমদ উল্লাহর ৯০, কাশেমের ৩৫, সাগরের ২৫, মইনুলের ৮০, হাবিবের ৪০, বরকতের ৫০, আনোয়ারের ২৫, রফিকের ১০ শতাশ, আল আমিনের ৮০ পুড়ে গেছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy