নরসিংদী জেলা কারাগার থেকে লুটকৃত অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম

2024-09-07T18:38:37+00:00
2024-09-07T18:38:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নরসিংদী জেলা কারাগার থেকে লুটকৃত অস্ত্র উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল।

গতকাল ও আজ  নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায়গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্রসস্ত্র পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার করা হয়।

পরে আজ দুপুরে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো.ফাহিম মাহবুব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্রসস্ত্র হস্তান্তর করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy