শেরপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জিন্নত আলীর পুকুর থেকে মোঃ মোস্তাকিন (৩২) নামে এক মাদক

2024-09-07T19:31:05+00:00
2024-09-07T19:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৮৭)
X

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জিন্নত আলীর পুকুর থেকে মোঃ মোস্তাকিন (৩২) নামে এক মাদক সেবী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। মোস্তাকিন শেরপুর শহরের  নবীনগর গ্রামের  মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বাসিন্দা মোস্তাকিন তার মাকে নিয়ে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাকিন প্রায় মাদক সেবন করে থাকতো। শুক্রবার সে রাতে বাসায় ফেরেনি। পরদিন শনিবার সকালে জিন্নত আলীর পুকুরে  এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই মাদকসেবী যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy