প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আপাতত

2024-09-07T19:58:43+00:00
2024-09-07T19:58:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৪১১)
X

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আপাতত রিজার্ভ নিয়ে কোনো তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। রিজার্ভের ব্যাপারে এ মুহূর্তে কিছু জানানো সম্ভব না।

যার পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানাতে’ প্রচারিত এক অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর। ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী। 

গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করেনি আমরা দায়িত্ব নেওয়ার পর; বরং প্রতিনিয়ত আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে। এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার করে বাজার থেকে কেনা হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী ৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে নিয়ে আসব। পরবর্তী সময়ে এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসার লক্ষ্য রয়েছে।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy