সমন্বয়কের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে।গত শুক্রবার

2024-09-08T14:50:04+00:00
2024-09-08T14:50:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সমন্বয়কের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ৫৩১)
X

হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। 

গত শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় সোহাগকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ ওঠে। যে কারণে সেসহ অন্যরা তাকে বাধা দিয়ে বিভিন্ন প্রগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাকিব। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় তার ওপর হামলা চালায়।

একপর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে তারা সার্কিট হাউসে আশ্রয় নেন এবং সবাইকে ছুটে যাওয়ার জন্য আহ্বান জানান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy