সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের কামারখন্দে ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকার এসিআই ফুড মিলের সামনে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।রবিবার

2024-09-08T15:11:14+00:00
2024-09-08T15:11:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১১ পিএম   (ভিজিট : ২১৭)
X

সিরাজগঞ্জের কামারখন্দে ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকার এসিআই ফুড মিলের সামনে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

রবিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮), তারাশ উপজেলার ভাটড়া এলাকার রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫) এবং হাসপাতালে মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিল মাইক্রোবাসটি ৷ অন্যদিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে তিনজন ঘটনাস্থলে মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy