নাটোরে সাবেক এমপি সহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জহুরুল ইসলাম নামে সৌদি প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের

2024-09-08T16:32:47+00:00
2024-09-08T16:32:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে সাবেক এমপি সহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩২ পিএম   (ভিজিট : ১০৭)
X

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জহুরুল ইসলাম নামে সৌদি প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ জুন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে নলডাঙ্গা উপজেলার বামন গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামকে তার বাড়ি থেকে তৌহিদুর রহমান লিটনসহ আসামিরা অপহরণ করে। 

এরপর তাকে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের পেছনে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে সৌদি প্রবাসীর বাবা ১ লাখ টাকা চাঁদা দিয়ে বাকী ৪ লাখ টাকা রেখে ছেড়ে দেওয়া হয়। পরে বাকি ৪ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাসুদেবপুর বাজারে প্রবাসীর বাবা বাতেনকে পিটিয়ে আহত করে আসামিরা।

ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় ভূক্তভোগি সৌদি প্রবাসী জহুরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ তদন্তে নেমেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy