শত্রুতায় গাছে কেটে নিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ পুকুর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া

2024-09-08T16:34:41+00:00
2024-09-08T16:34:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শত্রুতায় গাছে কেটে নিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১১৮)
X

নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ পুকুর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রতিপক্ষের লোকজন গতকাল শনিবার বিকালে বড় বড় ৪টি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে বাঁশবাড়িয়া গ্রামের অজয়ের বিরুদ্ধে।

জানা যায়, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে তপন বিশ্বাস গংয়ের সঙ্গে প্রতিবেশী মৃত নারায়ন বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস প্রতিবেশী তপনের গাছ গুলো কেটে নিয়ে মানুষের কাছে মোটা অংকের অর্থে বিক্রি করে দেয়।

এ ঘটনায়, সিংড়া থানায় বাদী হয়ে অভিযোগ করেন তপন কুমার বিশ্বাস তিনি বলেন, অজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারের ক্ষতি করে আসছে,তার পুকুর সংলগ্ন আমার বসত বাড়ি হওয়ায় পুকুরে অতিরিক্ত পানির কারণে আমার ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। সে বিষয়ে তাকে বললে কোন পদক্ষেপ গ্রহণ করে না বরং আমাকে ভয় ভীতি হুমকি দেখায়। 

অভিযোগের বিষয়ে অজয় বিশ্বাস বলেন, আমাদের গাছ আমরা কেটেছি। সিংড়া থানার ওসি আবুল কামাল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy