প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৩ পিএম আপডেট: ০৮.০৯.২০২৪ ৮:০৮ পিএম (ভিজিট : ১৬১)

X
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জহুরুল ইসলাম কে উপজেলায় বহাল রাখা ও বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫/৬ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। জহুরুল ইসলাম চলতি বছর ২এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল কুমার বিশ্বাস,সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক এস,এম মুরাদুজ্জামান, শিক্ষক কে,এম রেজাউল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন,ইউএনও মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়া উপজেলায় রাখতে হবে। বদলীর আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের দৃষ্টি আশা করছেন।