ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায়

2024-09-09T12:32:40+00:00
2024-09-09T12:32:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ পিএম   (ভিজিট : ২০২)
X

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা হলেন- জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।  

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন। মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy