চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম

2024-09-09T12:57:32+00:00
2024-09-09T13:01:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৭ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৪ ১:০১ পিএম  (ভিজিট : ১৬৮)
X

চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। 

গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর)  সিএমপি'র ট্রাফিক বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে৷ 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়৷ 

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর নাগরিকগণকে সিএমপি'র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy