নন্দীগ্রামে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সাবেক সংসদ সদস্যের মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার সকল দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,

2024-09-09T16:18:51+00:00
2024-09-09T16:18:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সাবেক সংসদ সদস্যের মতবিনিময়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার সকল দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মতবিনিময় সভা করেছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপি নেতা ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্তর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। 

তাই আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি দুর্গাপূজা মন্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। 


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,

পৌর বিএনপি'র যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক সবুজ, মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন,জিয়াউর রহমান জিয়া,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, সিয়ামুল হক রাব্বী,মতিউর রহমান মুসা, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি মহানন্দ রায়, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুড়ইল ইউনিয়ন শাখার সভাপতি পবিত্র চন্দ্র মহন্ত, বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির পক্ষে আকাশ কুমার কর্মকার, উত্তম কুমার, অমল কুমার ও আনন্দ কুমার মহন্ত প্রমুখ সভাটি পরিচালনা করেন বিধান চন্দ্র মহন্ত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy