কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর)

2024-09-09T16:27:07+00:00
2024-09-09T17:28:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৭ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৪ ৫:২৮ পিএম  (ভিজিট : ২০২)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন  উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।

এ ঘটনায় বাল্কহেডের চালক ও হেলপারকে আটক করেছে নৌ পুলিশ। স্থানীয়রা জানান, সকালে  জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকা দিয়ে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। 

পরবর্তীতে সাতরে যাত্রীরা পারে উঠতে পারলেও বাবু ও মুক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশী চালাচ্ছেন।

টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধারে আমাদের খোঁজাখুজির অভিযান অব্যাহত আছে।  এছাড়াও যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বাল্কহেডটি আমাদের হেফাজতে আছে এবং বাল্কহেডের চালক ও হেলপার আটক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy