খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন

2024-09-09T17:49:04+00:00
2024-09-09T17:49:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৬৮)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। 

আজ ০৯ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে লটারির মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ এবং কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ নির্ধারণ করা হয়। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও তুষার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা সফলে সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।

সভার শুরুতে শহিদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মীর মুগ্ধ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ নামে আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে প্রস্তাবে সমর্থন দেওয়ায় উল্লিখিত নামে এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy