ভূঞাপুরে শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

2024-09-09T19:50:03+00:00
2024-09-09T19:50:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই শ্রমিককে কারাদণ্ড
ভূঞাপুরে শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৪৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৫ থেকে ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের উপরে এ হামলা করে ট্রাক শ্রমিকরা। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আসমাউল হাসান সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।

পরে বিকেলে শিক্ষার্থীদের উপর শ্রমিকদের হামলার ঘটনায় দুই শ্রমিককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদকে রবিবার হঠাৎ বদলির আদেশ হয়। ইউএনওর এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষার্থীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচী পালন করে। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করে। কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাদের উপর হামলা করে পরিবহন শ্রমিকরা। এসময় শ্রমিকরা দুইজন ছাত্রীকে ইভটিজিং ও লাঞ্চিত এবং ছাত্রদের মারধর করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy