খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কর ভবনের নির্মাণাধীন ভবন থেকে

2024-09-10T12:02:53+00:00
2024-09-10T12:37:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০২ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ১২:৩৭ পিএম  (ভিজিট : ১৯৭)
X

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে  কর ভবনের নির্মাণাধীন ভবন  থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার  সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। 

পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে  মৃত ঘোষণা করেন।  মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বয়রা কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy