ওরস চলাকালে শাহপরানের মাজারে হামলায় আহত ৭

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

হযরত শাহপরান (রা.)-এর মাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন গতকালরাত ৩টার দিকে ওরস চলাকালে

2024-09-10T12:51:32+00:00
2024-09-10T13:58:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওরস চলাকালে শাহপরানের মাজারে হামলায় আহত ৭
সিলেট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫১ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ১:৫৮ পিএম  (ভিজিট : ৩৯৭)
X

হযরত শাহপরান (রা.)-এর মাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন গতকাল রাত ৩টার দিকে ওরস চলাকালে হামলার এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী।

তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, এর আগে এই মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিলে মাজার কর্তৃপক্ষ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy