যুবদল নেতার নিপীড়ন রোধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ইকবাল পাটোয়ারী কর্তৃক উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের সৌদি

2024-09-10T14:21:36+00:00
2024-09-10T15:42:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যুবদল নেতার নিপীড়ন রোধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ৩:৪২ পিএম  (ভিজিট : ৩১৬)
X

রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ইকবাল পাটোয়ারী কর্তৃক উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের সৌদি প্রবাসী মোঃ আবুল বাসার সবুজের স্ত্রীর কাছে  চাঁদা দাবী ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

অত্যাচার, নির্যাতন ও জুলুমের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী বিউটি বেগম তার দুই শিশু সন্তানের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা বানোয়াট মামলা থেকে অব্যাহতি পেতে সোমবার (৯ সেপ্টেম্বর) রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিউটি বলেন, যুবদল নেতা ইকবাল পাটোয়ারী দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অংকের চাঁদা চেয়ে আসছে। চাঁদা না দেওয়ায় তার সাথে থাকা জুয়েলসহ আরও কয়েকজন মিলে আমার পরিবারকে গৃহবন্দী করে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।

পরিকল্পিতভাবে আমার উপর হামলা এবং স্থানীয় একজন সাংবাদিক প্রতিবাদ করতে আসলে তার মোটরসাইকেল ভাংচুর করে এবং তাকেও মামলার আসামী করেছে। 

আমি এই মিথ্যা বানোয়াট মামলা থেকে মুক্তি এবং আমার পরিবারের নিরাপত্তা রক্ষার্থে সকল গণমাধ্যমের মারফতে সংশ্লিস্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy