পাবনায় রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।সোমবার

2024-09-10T14:30:43+00:00
2024-09-10T18:31:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩০ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ৬:৩১ পিএম  (ভিজিট : ৩৪০)
X

চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব বলেন, সোমবার দিবাগত রাতে মন্দিরের তালা না ভাঙতে না পেরে বাহির থেকে জানালার গ্রিল কাটা হয়। এরপর শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেবসহ তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি আমাকে অবহিত করে।’

কুটিশ্বর দেব আরও বলেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হবে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন,‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।’

এদিকে চাটমোহর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy