খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে বহমান চেঙ্গী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে

2024-09-10T15:47:58+00:00
2024-09-10T15:47:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে বহমান চেঙ্গী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শহরের শান্তি নগর (পুরাতন গরু বাজার) এলাকায় চেঙ্গী নদী দিয়ে একটি লাশ ভেসে যেতে দেখে সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়।মরদেহটি ২/৩ দিন আগের বলে এলাকাবাসীরা ধারনা করেন।

খাগড়াছড়ির সদর থানার উপপরিদর্শক মোঃ রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করেছি। খাগড়াছড়ি সদর থানায় নিয়ে লাশটি সুরতহাল করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy