নান্দাইলে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

নান্দাইল প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শত কোটি টাকার সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদের এক দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র

2024-09-10T20:05:29+00:00
2024-09-10T20:05:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নান্দাইলে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
নান্দাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম   (ভিজিট : ২৭৫)
X

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শত কোটি টাকার সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদের এক দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এমনকি দ্রুততম সময়ে দাবি আদায় না হলে ছাত্র-জনতার সমন্বয়ে কঠোরতর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এসব দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের ওপর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে, সেই দেশে কোনো দখলদারিত্ব ছাত্র-জনতা মানবে না। আমরা জেনেছি রোডস অ্যান্ড হাইওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নান্দাইল উপজেলা শত শত কোটি টাকার রাষ্ট্রীয় জায়গা জবরদখল করা হয়েছে। সেই দখলকৃত রাষ্ট্রীয় জায়গা উচ্ছেদের জন্য আমরা ১ দফা দাবিতে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি।

তারা বলেন, আমাদের দাবি মানা না হলে সামনের দিনে আমরা আরও বড় ধরনের কর্মসূচি দিব। শুধু সরকারি জমি দখলই নয়, যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নান্দাইলে আমরা অবস্থান নিব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে বাধ্য করব।

এদিকে, সরকারি জমি দখল প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক বাংলাদেশ বুলেটিন কে বলেন, আমরা আরো আগেই সড়ক ও জনপথ বিভাগের অবৈধভাবে স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়ে রেখেছি। সেখান থেকে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেই অভিযান উচ্ছেদ শুরু করব। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানববন্ধন ব্যানারে আমাদের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের ২২ হাজার কিলোমিটার জায়গায় আছে। আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জন্য কাজ করে যাচ্ছি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, অবৈধ দখলকৃত জমি উদ্ধারে আমরা আরও আগেই পদক্ষেপ নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে কয়েকটা পিক পয়েন্টে আমরা অভিযান পরিচালনা করেছি এবং সবমিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছি। অভিযানটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাব।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy