নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি

2024-09-11T17:28:40+00:00
2024-09-11T17:30:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২৪ ৫:৩০ পিএম  (ভিজিট : ৩০৫)
X

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। 

বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাটোর অনিমা চৌধুরি অডিটেরিয়ামেবৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরি অডিটেরিয়ামে ছাত্র -নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এসময় অডিটেরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন। অন্যদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। 

এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন,  কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশে ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার কাজ করছিল। এসময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপুড় ছিড়ে ফেলে। এবং কয়েকটি চেয়ার ভেঙ্গে ফেলে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy