রাজশাহী নগরের ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার উদ্বোধন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি ফুটওভার ব্রিজের মধ্যে ছয়টি উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজশাহী

2024-09-11T17:34:00+00:00
2024-09-11T17:35:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহী নগরের ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার উদ্বোধন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম  আপডেট: ১১.০৯.২০২৪ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১০৬)
X

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আটটি ফুটওভার ব্রিজের মধ্যে ছয়টি উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

নগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সামনে ও লক্ষিপুর মিন্টু চত্বরে ফিতা কেটে উদ্বোধনের পর নওদাপাড়া বাজার, তালাইমারি মোড়, বিনোদপুর মোড় এবং অগ্রণী স্কুল এন্ড কলেজের সামনে ফুট ওভার ব্রিজ খুলে দেয়া হয় জনসাধারণের জন্য। এখনো কাজ চলমান রয়েছে নগরের সোনাদিঘির মোড়, মিশন গার্লস স্কুল কোর্ট এলাকার ফুটওভার ব্রিজের।

৪৯ কোটি টাকা ব্যয় এই ৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ ২০২৩ এর এপ্রিল থেকে শুরু করে এ বছরের ডিসেম্বরে শেষ হবার কথা।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ফুট ওভার ব্রিজগুলোকে নগরবাসীকেই রক্ষণাবেক্ষণ করতে হবে। যাতে কোন ধরনের ব্যানার ফেস্টুন লাগানো কিংবা অসুন্দর হয় এমন কোন কাজ কেউ না করতে পারে।

তিনি আরো বলেন, খুব দ্রুত সিটি কর্পোরেশনের ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সংস্কার করে পূর্বের রূপে ফিরিয়ে আনার কাজ চলছে। এছাড়া কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

ফুটওভার ব্রীজের উচ্চতা ৫.৮ মিটার, ফুটওভার ব্রীজের প্রশস্ততা ৩.৬ মিটার গত বছর শুরু হওয়া প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ফুটওভার ব্রীজের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুটওভার নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেড ও এমএসসিএল এ্যান্ড এমএসডিবিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ফাহিম ফেরদৌস, ম্যানেজার প্রকৌশলী আকরামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy