ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র

2024-09-11T17:38:15+00:00
2024-09-11T17:38:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৮৯)
X

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা।

স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স ও মিড ওয়াইফগণের নিকট শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাশের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে অপসারনের এ আলটিমেটাম দেয় ছাত্র জনতা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স ও মিড ওয়াইফগণ সম্মিলিতভাবে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা বরাবর শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাশের জন্য ঘুষ নেওয়ার একটি অভিযোগ দাখিল করেন।

পাশাপাশি উপজেলা ছাত্র জনতা বরাবর মৌখিক অভিযোগ জানালে ছাত্র জনতার পক্ষ থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন বাদী হয়ে আরও একটি অভিযোগ পত্র দাখিল করে।

অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেয় ছাত্র জনতা।
অভিযোগের বিষয়ে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘুষ দাবী ও গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সালা উদ্দিন আহমেদ খান এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ কারীদের নিকট আমি লিখিত ভাবে অঙ্গীকার করেছি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ ঘুষের টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবো।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy