চট্টগ্রামে হত্যা মামলায় মৃত ব্যক্তি আসামি : বাদ যায়নি প্রবাসে থাকা ব্যক্তি

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুরে গুলিতে মো. ফারুক (৩২) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আবুল

2024-09-11T17:51:38+00:00
2024-09-11T17:51:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে হত্যা মামলায় মৃত ব্যক্তি আসামি : বাদ যায়নি প্রবাসে থাকা ব্যক্তি
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩০৬৮)
X

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুরে গুলিতে মো. ফারুক (৩২) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আবুল হাসেম সুমন (৪০) নামে এমন এক ব্যক্তিকে আসামি করা হয়েছে যিনি ২০১৫ সালে মারা গেছেন। 

এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগে দায়ের করেছেন প্রয়াত আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান আকাশ। আবেদনে আকাশ জানান, তার মৃত পিতাকে উক্ত মামলায় ১৯৩ নম্বর আসামী করার পাশাপাশি তার চাচা মোঃ বাবুলকেও পূর্ব শত্রুতার জেরে মামলায় ১৯৪ নম্বর আসামি করা হয়েছে৷ এবং মামলার পর থেকে পুলিশ মৃত সুমনের পরিবারকে হেনস্তা করছে বলে আদালতে অভিযোগ করা হয়েছে। আদালত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ১৬ জুলাই বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে শুলকবহর এলাকার একটি ফার্নিচার দোকান কর্মচারী মো. ফারুক নিহত হব৷ জানা গেছে, ওইদিন বিকেল ৩টার দিকে ফারুক দোকান থেকে নগরের বহদ্দারহাটে ভাত খাওয়ার জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় ২৮ আগস্ট নিহত ফারুকের বাবা মো. দুলাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১৯৩নং আসামি করা হয় নিহত আবুল হাসেম সুমনকে। অথচ ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর মারা যান সুমন। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২৬৯ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে আদালতের আরেকটি সূত্র বলছে, একই মামলায় ঘটনার সময় প্রবাসে ছিলেন এমন ব্যক্তিকেও আসামী করা হয়েছিল৷ এছাড়া মামলায় ৭৬ বছরের বৃদ্ধকে ৪৫ বছরের যুবক দেখিয়ে আসামী করা হয়৷ মামলা দায়েরের পর এই বিষয় গুলি জানাজানি হওয়ার পর এসকল আসামীদের নাম মামলা থেকে বাদ দিতে বাদি মোঃ দুলাল আদালতে হলফ নামা  দাখিল করেছেন৷ 

বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আখতারুজ্জামান জানাম, ‘ ফারুক হত্যা মামলার এজাহারে আসামির নাম দিয়েছেন বাদী। মামলায় নাম দিয়েছেন বলেই পুলিশ কাউকে গ্রেফতার করবে তা নয়। ঘটনার তদন্ত হবে। কে বা কারা ফারুক হত্যায় জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ বাসায় গিয়ে মৃত ব্যক্তিটির ছেলে সুমন ও তার পরিবারকে হেনস্তার অভিযোগ সঠিক নয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy