ভূঞাপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে

2024-09-12T19:49:20+00:00
2024-09-12T19:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৮৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের টাঙ্গাইল জেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর জামায়াতের আমির মোঃ শাহজাহান সরকার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য আল আমিন শোভন, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হৃদয়, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy