র‍্যাবের গা‌ড়ি থে‌কে আওয়ামী লীগ নেতা ছিনতাই, থানায় মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপু‌রের টঙ্গীতে র‌্যাবের গাড়িতে থে‌কে আওয়ামীলীগ নেতা‌ ক‌বির বেপা‌রি‌কে ছিনতাইয়ের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে র‍্যাব। মামলায়

2024-09-12T20:48:17+00:00
2024-09-12T20:48:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
র‍্যাবের গা‌ড়ি থে‌কে আওয়ামী লীগ নেতা ছিনতাই, থানায় মামলা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৪৩৫)
X

গাজীপু‌রের টঙ্গীতে র‌্যাবের গাড়িতে থে‌কে আওয়ামীলীগ নেতা‌ ক‌বির বেপা‌রি‌কে ছিনতাইয়ের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে র‍্যাব। মামলায় দুই বিএনপি নেতাসহ ৩০০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে  মামলাটি করেন।

আসামিরা হলেন, টঙ্গীর ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কবির বেপারি (৫৩), একই ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি (৩৮), যুব বিষয়ক সম্পাদক সমির বেপারি (৩৫), মনির (৪৮), তানভীর (২৬), আজিম বেপারী (৪০), ফাহিম (২৮), পারভেজ (২৯), নিগ্রো জুয়েল (২৮), জুলহাস (৩৮), আইয়ুব আলীসহ (৪৫) ৩০ জন শনাক্ত ও ৩০০ জন অজ্ঞাতনামা আসামি।

মামলার সুত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার দুটি মামলায় পলাতক আসামি গাজীপুর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির বেপারীকে টঙ্গীর বউবাজার এলাকা থেকে আটক করে র‌্যাব-১-এর সদস্যরা। 

এসময় আসামি নিয়ে যাওয়ার সময় রাত সা‌ড়ে ৮টার দিকে টঙ্গীর নাসির উদ্দিন সরকার সড়কের (আনারকলি রোড) মাথায় এলে কবির বেপারীর ভাই ৪৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম বেপারি ও তার ভাই একই ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক সামির বেপারিসহ ৩০ জন ও অজ্ঞাত পরিচয় ২৫০-৩০০ জন‌ লোক র‍্যাবের পথরোধ করে। একপর্যায়ে তারা আসামী কবির বেপারিকে জোরপূর্বক র‍্যাবের কাছথেকে ছিনিয়ে নিয়ে যায়। 

এসময় র‌্যাাব সদস্যরা বাঁধা দিলে আসামীদের আক্রমনে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়। এই ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ঘটনার তিন দিন পর র‌্যাব-১ টঙ্গী পূর্ব থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, আসামী ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-১ একটি মামলা করেছে। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy